শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

পর্দায় আবারো শাহরুখ-কাজল রোমান্স

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। পর্দায় তাদের রোমান্স দেখে মুগ্ধ হন দর্শক। ফের দেখা যাবে শাহরুখ-কাজল ম্যাজিক।

ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে, রাজকুমার হিরানির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন শাহরুখ ও কাজল। সামাজিক-কমেডি ঘরানার এই সিনেমার গল্প ভারত ও কানাডার দুই পরিবারকে নিয়ে। শোনা যাচ্ছে এতে আরো অভিনয় করবেন— বিদ্যা বালান, তাপসী পান্নু, মনোজ বাজপেয়ী ও বোমান ইরানির মতো তারকারা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন রাজকুমার হিরানি ও শাহরুখ।

শাহরুখ-কাজল জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দিলওয়ালে’। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমা মুক্তি পায় ২০১৫ সালে। এছাড়া এক ডজন সিনেমায় অভিনয় করেছেন তারা। এগুলোর মধ্যে রয়েছে— ‘বাজিগর’, ‘করণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’ ইত্যাদি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION