মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

নতুন প্রেমেও মন বসাতে পারছেনা শ্রাবন্তী

বিনোদন ডেস্ক:

তৃতীয় স্বামী রোশান সিংয়ের কাছ থেকে আলাদা হয়ে গেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। যদিও আইনিভাবে এখনো তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়নি। তবে গত বছর থেকে তারা একসঙ্গে থাকছেন না। বরং নতুন প্রেমে মশগুল হয়েছেন শ্রাবন্তী।

প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী। তিনি পশ্চিমবঙ্গের একজন ধনাঢ্য ব্যবসায়ী। কিছু দিন আগে এই প্রেমিকের জন্মদিন নিজের বাড়িতে পালন করেছিলেন শ্রাবন্তী। তখন তাকে একটি হিরার আংটিও উপহার দেন অভিনেত্রী। কিন্তু এবার গুঞ্জন উঠেছে, শ্রাবন্তীর এই প্রেমটিও ভেঙে গেছে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিরূপকে আনফলো করেছেন শ্রাবন্তী। অর্থাৎ কথিত প্রেমিককে আর অনুসরণ করছেন না তিনি। এ থেকে অনেকেই ধারণা করছেন, অভিরূপের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। এমনকি কেউ কেউ মনে অরছেন, তাদের সম্পর্কটাই ভেঙে গেছে।

এদিকে মজার ব্যাপার হলো, প্রেমিক অভিরূপকে ফলো না করলেও তার ভাইকে ঠিকই ফলো করছেন শ্রাবন্তী!

কিছু দিন আগে শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে অভিরূপ ‘ম্যাজিক্যাল’ লিখে তিনটি হার্ট চিহ্ন বা লাভ লিখে মন্তব্য করেন। মূলত ওই ঘটনার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জনের সূচনা।

প্রসঙ্গত, আলাদা হয়ে গেলেও শ্রাবন্তীকে নিয়ে সংসার করতে চাইছেন রোশান সিং। এজন্য তিনি আদালতে মামলাও করেছেন। কিন্তু শ্রাবন্তী এতে কোনো সাড়া দেননি। তবে মামলা অনুযায়ী, বিচ্ছেদের জন্য শ্রাবন্তীকে কিছু কারণ দর্শাতে হবে। সেটা যুক্তিযুক্ত হলে আদালত এই বিচ্ছেদ কার্যকর করবেন।

উল্লেখ্য, শ্রাবন্তী প্রথম বিয়ে করেছিলেন ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে। ২০১৬ সালে ভেঙে যায় সেই সংসার। একই বছর শ্রাবন্তী বিয়ে করেন কৃষাণ বিরাজ নামের এক মডেলকে। এক বছরের মাথায় সেই সংসারেও বিচ্ছেদ হয়।

ভয়েস/ জেইউ 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION