শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

আমির খান কথা দিয়ে কথা রাখেনি!

বিনোদন ডেস্ক:

বলিউড সুপারস্টার আমির খান। অভিনয়ের পাশাপাশি নানা সমাজসেবামূলক কাজ করেন। বিভিন্ন সময় অসহায়ের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।

এদিকে সদ্য প্রয়াত অভিনেতা অনুপম শ্যামের ভাই অনুরাগ শ্যাম দাবি করেছেন, তার ভাইয়ের চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি আমির। শুধু তাই নয়, পরবর্তী সময়ে তিনি নাকি ফোন ধরাও বন্ধ করে দেন।

কিডনির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অনুপম। তার একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। আমিরের সঙ্গে ‘লগান’ সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সূত্রেই আমিরকে নিজের সমস্যার কথা জানিয়েছিলেন অনুপম। কিন্তু আমির নাকি কোনো উপকার করেননি।

অনুরাগ শ্যাম বলেন, ‘আমার মা গত মাসে মারা যান। মা থাকতেন প্রতাপগড়ে। তখন অনুপম যেতে পারেনি। মায়ের মৃত্যুর পর তিনি ভেঙে পড়ে। আসলে প্রতাপগড়ে কোনো ডায়ালাইসিস সেন্টার নেই। ফলে ওখানে গেলে অনুপমের শারীরিক সমস্যা হতে পারত। এই বিষয়টা মা বেঁচে থাকাকালীনই আমির খানকেও জানিয়েছিল অনুপম। আমির সাহায্য করার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরই আমাদের ফোন ধরা বন্ধ করে দেন।’

১৯৯৬ সালে শ্যাম বেনেগালের ‘সর্দারি বেগম’ সিনেমার মাধ‌্যমে অভিনয় জীবন শুরু করেন অনুপম শ্যাম। এরপর ‘দিল সে’, ‘জখম’, ‘দুশমন’, ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘লগান’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION