রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে ভিন্ন পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল ফিতর পালিত

বলরাম দাশ অনুপম:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভিন্ন পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মসজিদে আয়োজন করা হয়েছে একাধিক জামাতের।

মসজিদের অভ্যন্তরে ১ ঘন্টা পর পর অনুষ্ঠিত প্রতি জামাতে ইমামতি করেন পৃথক পৃথক ইমাম। সোমবার সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান জামে মসজিদে ঈদের প্রথম এবং প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা মাহমুদুল হক।

কক্সবাজার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জামাতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল,জেলা প্রশাসক মো: কামাল হোসেন,জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফাসহ মুসল্লীরা ঈদের নামাজ আদায় করে।পরে দেশবাসীর নিরাময় এবং শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। একই স্থানে ২য় জামাত সকাল ৯ টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০ টায়। বদর মোকাম জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং বায়তুশ শরফ মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৯টায় ২য় জামাত ১০ টায় এবং ৩য় জামাত অনুষ্ঠিত হয় সকাল ১১টায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION