শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

 চীনা বিজ্ঞানীর ধারণা সামনে আরো বড় বিপদ হতে পারে 

উহানের পি৪ পরীক্ষাগারের ভিতরে দেখা গেছে চাইনিজ ভাইরোলজিস্ট শি ঝেংলিকে। ছবি: এএফপি

ভয়েস নিউজ ডেস্ক:

চীনের ‘ব্যাট উইম্যান’ খ্যাত ভাইরোলজিস্ট শি ঝেংলি সতর্ক করেছেন, যে মারাত্মক করোনাভাইরাস আমরা দেখছি, তা করোনাভাইরাস ‘হিমশৈলের চূড়া মাত্র’। এ ধরনের সংক্রামক মহামারি ঠেকাতে বৈশ্বিক প্রচেষ্টা ছাড়া মানুষকে আরও বড় বিপদের সামনে পড়তে হবে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাদুড় থেকে ভাইরাল সংক্রমণের বিশেষজ্ঞ চীনের শীর্ষস্থানীয় বিজ্ঞানী শি ঝেংলি সোমবার সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাত্কার বলেন, ‘আমরা যদি পরবর্তী সংক্রামক-রোগের প্রাদুর্ভাব থেকে মানুষকে বাঁচাতে চাই, তবে আমাদের অবশ্যই প্রাকৃতিকভাবে বন্য প্রাণী থেকে আসা এই অজানা ভাইরাসগুলো সম্পর্কে জানতে হবে এবং আগাম সতর্কতা দিতে হবে।’

শি সতর্ক করেছেন, ‘আমরা যদি ভাইরাস নিয়ে গবেষণা না করি, তবে আরেকটা মহামারি আসতে পারে।’
বণ্যপ্রাণী নিয়ে তাঁর গবেষণার কারণে গণমাধ্যমে তাঁকে ‘ব্যাট উইম্যান’ বলে অভিহিত করা হয়।

গত বছর চীনের উহান থেকে ছড়ানো করোনায় সংক্রমিত হয়ে ৩ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

চীনের যে ‘উহান ল্যাবে’ শি উপপরিচালক হিসেবে কাজ করেন, সেখান থেকে মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়েছে—এমন সন্দেহ করেন কেউ কেউ। চীনের বিরুদ্ধেও বিষয়টির বিপদ সম্পর্কে পরিষ্কারভাবে না জানানোর ও তাদের নাগরিকদের ওপর ভাইরাসের সংক্রমণের বিষয়ে ধারাবাহিকভাবে মিথ্যা বলার অভিযোগ উঠেছে।

শি তাঁর ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁরা যে ধরনের ভাইরাস নিয়ে গবেষণা করেন, তা আলাদা। সূত্র:প্রথম আলো অনলাইন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION