শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

প্রেম করতে রাজী, মরতে রাজী নই

পরীমনি

বিনোদন ডেস্ক:

পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেয়া
প্রেম করতে রাজি। মারতেও রাজি তিনি, কিন্তু মরতে রাজি নন। ফেসবুকে সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন নায়িকা পরীমণি। এখন তিনি বিতর্কে জর্জরিত। প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ তোলা, তার পর মাদক মামলায় নিজেই অভিযুক্ত হিসেবে গ্রেফতার হওয়া। গত জুন মাস থেকে পরীমণির জীবন তোলপাড়। জামিনে মুক্তি পাওয়ার পরও ফেসবুকে তার একের পর এক বার্তা বার বার তাকে চর্চায় নিয়ে আসে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একই ঘটনা ঘটল। তার নতুন বার্তায় ফের তিনি খবরের শিরোনামে।

ফেসবুকে নিজের একটি সেলফি দিয়ে তিনি লিখলেন, ‘টেন-এর পরে আমি তো আর গুনতে পারি না, ডাইনে বামে কে যে প্রেমিক চিনতে পারি না, প্রেমের মড়া সে তো নাকি জলে ডোবে না, আমি প্রেম করতে রাজি, মারতে রাজি, মরতে রাজি না।’

শেষে লেখা, ‘এর স্বত্ব তাপসের।’

পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেয়া
তাপস হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। পরীমণির লেখা থেকে ধারণা করা যেতে পারে, এই পঙক্তি তার নিজের নয়, কোনও গানের। কিন্তু সে কথা স্পষ্ট করে লেখা নেই। এই কথাগুলো কি কেবল ফেসবুকে দেয়ার জন্যেই? নাকি নিজের মনের কথাই বলতে চাইলেন এভাবে?

কোথাও কি তিনি অজস্র কটূক্তি, অপমানজনক মন্তব্য, কটাক্ষ, ইত্যাদির বিরুদ্ধে প্রচ্ছন্ন বার্তা দিলেন এই লেখার মাধ্যমে?

ফেসবুকে একাধিক বার্তা দেন পরীমণি। কখনও জ্বলন্ত সিগারেট হাতে ছোট পোশাক এবং চোখে সাদা চশমা পরে সিংহাসনের মতো চেয়ারে বসে ছবি দেন তিনি। সঙ্গে বিধিবদ্ধ সতর্কীকরণ মেনে লেখেন, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

কখনও আবার লাল পোশাকে লম্বা দু’টি ঝুঁটি বেঁধে তিনি লেখেন, ‘যে জীবন ভালবাস, সেই জীবনটাই যাপন কর, যে জীবন যাপন কর, সেই জীবনটাই ভালবাস।’

তিনি থেমে থাকেননি, থেমে থাকবেনও না, সে কথাই বার বার প্রমাণ করেন পরীমণি। মঙ্গলবারের এই বার্তারও যে একই উদ্দেশ্য, তিনি যে একই ভাবে তার আক্রমণকারীদের জবাব দিতে ব্যস্ত, তা বোঝা যাচ্ছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION