মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ব্যক্তিগত জীবনেও অনেক দুঃখী আমি: শাবনুর

বিনোদন ডেস্ক:

নব্বই দশকের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ক‌্যারিয়ারে অসংখ‌্য ব‌্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন এক সময়ের চিরসবুজ এই নায়িকা।

পর্দায় শাবনূর অনুপস্থিত থাকলেও এখনো দর্শক হৃদয়ে বেঁচে আছেন। ভক্তদের চাওয়া— আবারো পর্দায় ফিরে আসুক তাদের প্রিয় অভিনেত্রী। সম্প্রতি নিজের নামে ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ‌্যানেল খুলেছেন শাবনূর। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ফেইসবুক লাইভে এসেছিলেন তিনি। এ সময় ভক্তদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী।

লাইভের শুরুতে সবার সঙ্গে কুশল বিনিময় করেন শাবনূর। দীর্ঘ সময় পর ভক্তদের সঙ্গে আড্ডায় এসে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে। এ সময় শাবনূরের প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চান এক ভক্ত। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম সিনেমার শুটিংয়ের আগের দিন আমি ঘুমাতে পারিনি। মাথার মধ‌্যে শুধু কাজ করছিল— সকালে আমার শুটিং। আসলে মানুষ যখন নতুন কিছু করতে যায় তখন সবারই এমন অনুভূতি হয়। এদিন আমার মেকআপ ম‌্যানকে খুব জ্বালাতন করেছিলাম। কারণ সবার মেকআপ হয়ে গেছে আমার মেকআপ দাও, আমার দেরি হয়ে যাবে, প্লিজ প্লিজ আমার মেকআপ আগে দাও— এভাবে জ্বালাচ্ছিলাম।’

আপনার ক‌্যারিয়ারের অধিকাংশ সিনেমা বাণিজ‌্যিক। আবার যদি অভিনয়ে ফেরেন তবে কোন ধরনের সিনেমায় অভিনয় করবেন? ভক্তের এমন প্রশ্নের উত্তরে শাবনূর বলেন, ‘আমাদের জীবনটা একটু অন্যরকম। আমাদের কারো না কারো অশান্তি আছে, দুঃখবোধ আছে, আমরা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখী। অনেক বিপর্যস্ত। তো এই জীবনে সবাই একটু বিনোদন চায়। আমি তো শিল্পী। আমি সব ধরনের সিনেমাতেই কাজ করতে চাই।’

অভিনয়ে ফেরার বিষয়ে শাবনূর বলেন, ‘যদি মনে হয়, ভালো সিনেমা হবে, আমার মতো করে কেউ গল্প বানাবে, আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করবো, তাহলে কাজ করতে চাই। আর দর্শক-বন্ধুরা, যারা আমাকে বেশি ভালোবাসেন, তারা চান আমি কীভাবে সিনেমা করলে ভালো হয়। আপনারাও লিখে অনেক সময় তা জানিয়েছেন। আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করবো। আপনাদের যাতে ভালো লাগে, সেরকম কিছুই করার চেষ্টা করবো। যদি ভালো গল্প পাই, অবশ্যই আমি কাজ করবো।’

এতদিন সোশ‌্যাল মিডিয়ায় কোনো অ‌্যাকাউন্ট ছিল না শাবনূরের। ফলে অনেকে এই অভিনেত্রীর নামে ফেইক আইডি খুলেছিলেন। যারা এখনো এই কাজ করছেন তাদের সতর্ক করেন শাবনূর। না হলে আইনি ব‌্যবস্থা গ্রহণ করার কথাও জানান এই নায়িকা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION