মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আমি মা- বাবা দুইজনের মতোই: ফারিয়া

নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক:

সমাজে একটি বিষয় প্রচলিত রয়েছে। কোনো সন্তান জন্মগ্রহণ করলেই আত্মীয়-স্বজনরা জিজ্ঞেস করেন, ‘কার মতো দেখতে হয়েছে?’ কেউ কেউ মন্তব্য করেন, ‘চোখটা মায়ের মতো, নাকটা বাবার মতো’; এমন আরও কতো কী!

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কার মতো হয়েছেন? এমন প্রশ্ন হয়ত তাকেও শুনতে হয়েছে বহুবার। এবার ফারিয়া নিজেই জানালেন তিনি তার বাবার মতো

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন নুসরাত ফারিয়া। ছবিতে কালো শাড়ি পরে মায়াবী রূপে ধরা দিয়েছেন নায়িকা। কপালে রয়েছে ছোট্ট কালো টিপ। চাহনিতে মিশে আছে গভীরতার ছাপ। এই ছবির ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘আমি দেখতে আমার বাবার মতো। আমি চিন্তা করি আমার মায়ের মতো।’

আপলোড করার পর তিন ঘণ্টায় ছবিটিতে রিঅ্যাকশন পড়েছে ২৪ হাজারের বেশি। কমেন্টবক্সে জমা হয়েছে ১ হাজার ২০০টি মন্তব্য। এছাড়া ফারিয়ার অনেক ভক্ত ছবিটি শেয়ারও করেছেন।

রেডিও জকি থেকে টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপনা, অতঃপর সিনেমায় এসে জনপ্রিয়তার প্রথম সারিতে অবস্থান; নুসরাত ফারিয়ার ক্যারিয়ার গ্রাফটা এমন। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর বেশ কিছু আলোচিত সিনেমায় দেখা গেছে গ্ল্যামারাস এই নায়িকাকে।

বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনেও মডেলিং করছেন তিনি। কয়েক দিন আগেই খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় একটি নতুন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন এ নায়িকা। শোনা যাচ্ছে, শিগগিরই তিনি কলকাতার একটি সিনেমার শুটিংয়ের জন্য ইংল্যান্ডে যাবেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION