শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

উল্টো মাস্কে হাসির পাত্র সালমান

বিনোদন ডেস্ক:

করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা বাধ‌্যতামূলক। সারা বিশ্বের মানুষ বিশেষজ্ঞদের এই পরামর্শ মেনে চলার চেষ্টাও করছেন। শোবিজ অঙ্গনের তারকারা এ বিষয়ে একটু বেশি যত্নশীল। কারণ তাদেরকে অনেক মানুষ অনুসরণ করেন। কিন্তু সেই মাস্ক পরে হাসির পাত্র হলেন বলিউড অভিনেতা সালমান খান।

এ ঘটনার সূত্রপাত সালমান খানের একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবিতে দেখা যায়—কালো টি শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছেন সালমান খান। মাথায় টুপি, মুখে কালো মাস্ক। সালমানের মাস্কে সোনালি রঙের সুতা দিয়ে লেখা হয়েছে ‘এসকে’। কিন্তু মাস্কটি উল্টা করে পরায় এই বর্ণ দুটিও উল্টা দেখাচ্ছে। আর এ অবস্থায় চিত্রগ্রাহকের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছেন তিনি।

সালমান খানের এই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি তার ভক্তরা। কেউ কেউ ব্যঙ্গ করে বলেছেন—‘মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক।’ একজন লিখেছেন, ‘মাঝে মধ‌্যে মাস্ক পরলে এমনটা হবেই।’ অনেকে আবার মাস্ক ঠিক করে পরার উপদেশও দিয়েছেন।

সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। এতে তার বিপরীতে অভিনয় করছেন ক‌্যাটরিনা কাইফ। সিনেমাটির শুটিংয়ের জন‌্য সম্প্রতি রাশিয়া ও তুরস্কে গিয়েছিলেন তারা।

বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ দর্শকের কাছে বেশ ভালো সাড়া ফেলে। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি। সিনেমাটি পরিচালনা করছেন মনীশ শর্মা।

ভয়েস/ জেইউ।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION