মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আলীয়ার শেষ ঠিকানা রনবীর

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি এখন ওপেন সিক্রেট।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ছিল রণবীর কাপুরের জন্মদিন। প্রেমিকের এই বিশেষ দিনে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া। সূর্য ডোবার আগে হ্রদের সামনে রণবীরকে জড়িয়ে বসে থাকার ছবি পোস্ট করেছেন তিনি। পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার জীবন।’

এদিকে রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। সম্প্রতি ভারতের যোধপুরে এই জুটিকে দেখা গেছে। এরপর থেকে বলিপাড়ায় কানাঘুষা চলছে। বিয়ের ভেন্যু দেখতেই নাকি সেখানে গেছেন তারা। তবে বিয়ে নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই জুটি।

আলিয়ার ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’, আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া সম্প্রতি করন জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় শুটিং শুরু করেছেন তিনি। এখানেই শেষ নয়, আলিয়া বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমার নির্মাণ নিয়ে ব্যস্ত। ‘ডার্লিং’ নামের এই সিনেমা তার সঙ্গে সহ-প্রযোজনা করছে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

অন্যদিকে, প্রথমবারের মতো ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রেমিকা আলিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর। পাশাপাশি ‘শমশেরা’ সিনেমায় দেখা যাবে তাকে। লাভ রঞ্জনের একটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION