মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বিয়ে এখনি নয়

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অনেকদিন ধরেই তাদের বিয়ের গুঞ্জন বলিপাড়ায় উড়ছে। তবে এখন তাদের বিয়ে হচ্ছে না বলে জানা গেছে।

এই জুটির ঘনিষ্ঠ এক বন্ধু ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা যতটুকু জানি, এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই। অবশ্যই তারা একে অপরের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। এক সময় গিয়ে তারা বিয়েও করবে।’

এর আগে শোনা যায়, রণবীরের বাবা ঋষি কাপুর মারা যাওয়ায় তাদের বিয়ে পিছিয়েছে। এখন এই জুটির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মুক্তির পরই বিয়ে করবেন তারা। তাদের ঘনিষ্ঠ বন্ধু এ প্রসঙ্গে বলেন, ‘তারা যদি ব্রহ্মাস্ত্র সিনেমার জন্য দেরি করতে চায় তাহলে তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ সিনেমাটি শেষ হতে এখনো দেরি আছে।’

এদিকে সম্প্রতি গুঞ্জন ওঠে, ভারতের যোধপুরে বিয়ের ভেন্যু দেখতে গিয়েছিলেন রণবীর-আলিয়া। চলতি বছরেই বিয়ে করতে চান তারা। তবে বিয়ে নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই জুটি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION