মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

প্যানিক অ্যাটাক নিয়ে বাসার দম্পতি

বিনোদন ডেস্ক:

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রতি শুক্রবার প্রচার হয় বিশেষ নাটক। সেই ধারাবাহিকতায় আজ (১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় প্রচার হবে ‘প্যানিক অ্যাটাক’।

আহমেদ মুশফিকা নাজনীনের রচনায় জিতু মাহমুদ ও ইমন আলামিনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইমন আলামিন। আর এর অন্যতম দুই চরিত্রে অভিনয় করছেন মাসুম বাশার ও মিলি বাশার দম্পতি।

পটেটো ডিজিটালের ব্যানারে নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সালাহ খানম নাদিয়া, আরশ খান, আয়েশা নাফিসা প্রমুখ।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা ইমন আলামিনের বর্ণনা এমন—রাতুল আর মিতুল এই প্রজন্মের ছেলেমেয়ে, সম্পর্কে ভাই-বোন। বাবা-মা আর ভাই-বোন মিলে ছোট্ট পরিবার। এর মধ্যে ভাই-বোন দুজনই সারাক্ষণ ডুবে থাকে ভার্চুয়াল জগৎ নিয়ে। রাতুল দিন-রাত ব্যস্ত থাকে বাজি ধরে অনলাইনে গেম খেলা আর বাইরে বন্ধুদের সাথে ফাস্ট ফুড খাওয়া নিয়ে। মিতুল ব্যস্ত থাকে টিকটক করা, সাজুগুজু করে ফেসবুকে ছবি আপলোড দেওয়া, অনলাইনে সুন্দর সুন্দর ড্রেস দেখে সেটা কেনার জন্য অস্থির হয়ে যাওয়া নিয়ে।

পরিচালক বলেন, ‘বাবা-মাকে নিয়ে এই দুই সন্তানের কোনও দায়িত্ববোধ নেই! অথচ সেই বাবা-মা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ চিন্তিত। একদিন রাতে বাজি ধরে গেম খেলতে গিয়ে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে রাতুল। মূলত এখান থেকেই আমরা গল্পের বাঁক ঘোরানোর চেষ্টা করেছি। দেখানোর চেষ্টা করেছি এই সময়ের একটি মর্মান্তিক গল্প।’

এতে বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার ও মিলি বাশার দম্পতি। দেশীয় নাটক-সিনেমায় বাবা-মায়ের চরিত্রে তারাই এখন সর্বাধিক ব্যস্ত ও সফল।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION