শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

‘সাততলা দোজখ’ নিয়ে আসছেন ঐশী 

গায়িকা ঐশী

ভয়েস বিনোদন ডেস্ক:

ঈদে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ঐশী। জি-সিরিজের ‘অগ্নিবীণা’ থেকে প্রকাশিত হচ্ছে ‘সাততলা দোজখ’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। সুর ও সংগীতায়োজন করেছেন অমিত কর।

‘সাততলা দোজখ’ প্রসঙ্গে গানটির গীতিকার দেলোয়ার আরজুদা শরফ জানালেন, ‘মানুষ পাপ করেই যাচ্ছে লাগামহীন, মানুষকে পাপ থেকে পাপ কর্ম থেকে বিরত থাকার জন্য আকুল আবেদন করা হয়েছে। কেননা এই পাপের বিচার একদিন হবেই। যে যা করবে তাকে তার কর্মফল পেতেই হবে- সেটা দুনিয়াতে বা আখেরাতে। তাই মহান স্রষ্টার প্রতি আত্মসমর্পণ করে তার বিধিবিধান অনুযায়ী সৎ পথে, আলোর পথে, ভালোর পথে থেকে মানবের কল্যাণকর কর্ম করার আন্তরিক আহ্বান জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের প্রতি।’

প্রযোজনা প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’ থেকে জানানো হয়, অতি সম্প্রতি তাদের ইউটিউব চ্যানেলে ‘সাততলা দোজখ’ গানটি মুক্তি পেতে যাচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION