শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

আ খ ম হাসানের ‘বউ নিখোঁজ’

বিনোদন ডেস্ক:
টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে ঈদের রেশ রয়ে গেছে। এখনো ঈদের অনুষ্ঠানমালায় প্রচার হচ্ছে নাটক। এরই ধারাবাহিকতায় পারিবারিক কমেডি ঘরানার বিনোদন নিয়ে আসছে ঈদের নাটক ‘বউ নিখোঁজ’।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। প্রযোজনা করেছেন জহিরুল ইসলাম সোহেল।

ইভ্যালি নিবেদিত নাটকটিতে অভিনয় করেছেন আ খ ম হাসান, তানিয়া বৃষ্টি, নেহা সাহরিয়া, মাসুদ রানা মিঠু, অনামিকা জুথি, সুজিত বিশ্বাস, ধনু মিয়াসহ আরও অনেকে।

এর গল্পে দেখা যাবে, আ খ ম হাসান গ্রামের চালাক মানুষ। তাকে সবাই আড়ালে শিয়াল নাজিম বলে ডাকেন। তিনি একটা ট্রাভেল এজেন্সি খুলেছেন। গ্রামের মানুষকে দেশে-বিদেশে ঘুরতে বা পড়তে উৎসাহিত করেন তিনি। এই ট্রাভেল এজেন্সিকে শক্তিশালি করার জন্য তিনি ইংরেজি জানা এক মেয়েকে নিয়োগ দেন। এই মেয়েকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে তার বাড়িতে শুরু হয় অশান্তি। গোদের ওপর বিষফোঁড়ার হয়ে পরদিন থেকে তার বউ নিখোঁজ হন। এ নিয়ে ঘটতে থাকে নানান মজার ঘটনা।

নাটকটি প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বাংলানিউজকে বলেন, আমরা অন্যের কথায় ঘরের আপন মানুষকে সন্দেহ করি। তখনই শুরু হয় অবিশ্বাস। এই অবিশ্বাস থেকেই ভুল বোঝাবুঝি। তাই স্বামী-স্ত্রী ঠিক থাকলে সব ঠিক। এমনই পারিবারিক বার্তা নির্ভর কমেডি গল্প ‘বউ নিখোঁজ’।

‘বউ নিখোঁজ’ ঈদের ষষ্ঠ দিন শনিবার (৩০ মে) সকাল ১২ টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION