বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ইকবালের ভোটে নেশা, ইয়াবাই মুল পেশা

ভয়েস প্রতিবেদক:
ইকবাল, একজন মেম্বার প্রার্থী। ইয়াবা নিয়ে ধরা পড়ার পর জানা গেল ভোটে তার নেশা, কিন্তু ইয়াবাই মুল পেশা। সাধারণ মানুষের মন্তব্য না হলে কি একজন জনপ্রতিনিধি ভোটের কয়েকদিন আগে এভাবে হাতে নাতে ইয়াবা নিয়ে বিজিবির হাতে ধরা পড়ে?
জানাযায়, এলাকা থেকে ইয়াবা কারবার নির্মুল করার কথা বলে রাতের বেলায় তিনি ভোটের জন্য যান ঘরে ঘরে আর দিনের বেলায় তিনি থাকেন ইয়াবা কারবারে। ইয়াবা কারবারের টাকায় ইউনিয়ন পরিষদের মেম্বার পদে ভোটে নেমেছেন তিনি। ভোটের ক্যাম্পেইনে যাবতীয় খরচও করছেন ইয়াবা কারবারের টাকায়। মরিচ্যা বিজিবি চেক পোষ্টে শুক্রবার দুই হাজার পিচ ইয়াবা সহ হাতেনাতে আটক হবার পর বিজিবি সদস্যদের নিকট মেম্বার প্রার্থী এসব  জানান।
আটক হওয়া ইয়াবা কারবারির নাম মোহাম্মদ ইকবাল। তিনি কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়া গ্রামের মৃত হাজী মোহাম্মদ শফির পুত্র। উক্ত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী। আগামী ১১ নভেম্বর ইউনিয়নের ভোট অনুষ্টিত হবে।
কক্সবাজার—টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেক পোষ্টে শুক্রবার একটি সিএনজি সহ উক্ত মেম্বার প্রার্থী বিজিবি সদস্যদের তল্লাশীকালে দুই হাজার পিচ ইয়াবা সহ ধরা পড়েন। রামু ৩০ বিজিবি জেসিও সুবেদার মাহমুদুল হাসান জানান,বালুখালী থেকে এ পরিমাণ ইয়াবা তিনি বহন করে আনছিলেন। রামুতেই ক্রেতারা অপেক্ষায় থাকেন ইয়াবার চালান নেয়ার জন্য।
কিস্তিতে তিনি একটি সিএনজি ট্যাক্সি কিনেছেন। সেই ট্যাক্সি নিয়েই দীর্ঘদিন ধরে করে আসছেন ইয়াবার কারবার। ইয়াবা জগতের সাথে থেকে প্রচুর টাকার মালিকও হয়েছেন ইতিমধ্যে। তাই জনপ্রতিনিধি হবার খায়েশও জাগে তার। তিনি ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী। তার প্রতীক ফুটবল। দিনের বেলায় তিনি ভোটের ক্যাম্পেইন করার সময় পান না। কেননা দিনে তিনি ব্যস্ত সময় কাটান ইয়াবার চালান পরিবহনে।
রোহিঙ্গা শিবির থেকে চালানে চালানে আনেন ইয়াবা। রামুতে অপেক্ষায় থাকা কারবারিদের কাছে বিক্রি করে রাতের বেলায় তিনি ভোটারদের ঘরে ঘরে একটি ভোটের জন্য ছুটেন। তার প্রতিশ্রম্নতি হচ্ছে—তিনি মেম্বার নির্বাচিত হলে এলাকা থেকে ইয়াবা কারবারিদের নির্মুল করবেন। সেই ইয়াবা কারবারি হাতেনাতে ধরা পড়ার পর ভোটের মাঠে শুরু হয়েছে তুমুল হাসাহাসি। এ ব্যাপারে রামু থানায় রাতে মাদক মামলা রুজু করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION