মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

ফাইতংয়ে থোয়াইং সানু মার্মার ৫শত পরিবারের মাঝে ইফতারসহ খাদ্য সামগ্রী বিতরণ

ভয়েস প্রতিবেদক , চকরিয়া :

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবে পুরো বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। দেশের প্রতিটি মানুষ এ ভাইরাসের প্রাদুর্ভাবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শ্রমজীবিরা জীবিকা হারিয়ে গৃহবন্দী হয়ে দিন অতিবাহিত করছে কাটাচ্ছে। সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সীমান্ত ইউনিয়ন ফাইতংয়ে চলছে অঘোষিত ভাবে লগডাউন।

করোনা ভাইরাসের আতংকে এ দুর্যোগ সময়ে খেটে খাওয়া দিনমুজুর, দুস্থ, অসহায় ও শ্রমজীবি মানুষের কর্ম বন্ধ থাকার কারণে তারা জীবিকা হারিয়ে চরম ভাবে সংকটে পড়েছে। সমাজের এসব অসহায়-দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা থোয়াইং সানু মার্মা।

পবিত্র মাহে রমজান মাসে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের ৫শত বিভিন্ন সম্প্রদায়ের পরিবারের মাঝে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে তার ব্যক্তিগত তহবিল থেকে ইফতারসহ খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন যুবলীগ নেতা থোয়াইং সানু মার্মা। ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, চনা, মুড়ি ডাল, তৈল, পিয়াজ ও আলুসহ খাদ্য সামগ্রী।
গত দুইদিন ধরে যুবলীগ নেতা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় হতদরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা থোয়াইং সানু মার্মা বলেন , বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ আজ মানুষের জীবনকে মহাসংকটে ফেলে দিয়েছে। এ সংকটময় মুহূর্তে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে মানবিক সহায়তা হিসেবে নিজস্ব তহবিল থেকে এসব উপহার সামগ্রী নানা সম্প্রদায়ের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। করোনার এই দুঃসময়ে সাধারণ মানুষ অত্যান্ত কষ্টে দিনাতিপাত করছে। এমন সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে ঘরবন্দী হয়ে পড়া অসহায় মানুষের জন্য ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। সবার প্রতি অনুরোধ এ দুর্যোগময় মুহূর্তে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদেও সাহায্যে হাত বাড়িয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

ভয়েস /জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION