সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ভাবনার স্নাতক ডিগ্রি লাভ

বিনোদন ডেস্ক:

দুই পর্দার পরিচিত মুখ আশনা হাবিব ভাবনা। কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও একাডেমিক পড়াশোনাও চালিয়ে গেছেন। এবার যুক্তরাজ্যের ওয়েলসে অবস্থিত গ্লিন্ডউর ইউনিভার্সিটি থেকে বিজনেস বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করলেন তিনি। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আনন্দের খবরটি জানান এই নায়িকা।

পড়াশোনা ও কাজ একসঙ্গে চালিয়ে নেওয়া মোটেও সহজ ছিল না ভাবনার। তা জানিয়ে এ অভিনেত্রী লিখেন—‘আমার সমস্ত শিক্ষকদের নিঃশর্ত সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। কাজের কারণে এই জার্নিটা মোটেও মসৃণ ছিল না। কিন্তু আমার পরিবার সবসময় পড়াশোনার বিষয়ে চাপ দিতো। তাদের জন্যই আমি এতদূর আসতে পেরেছি। আমার ছোট বোন এবং অনিমেষ (অনিমেষ আইচ) সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।’

২০১০ সালে বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ (বর্তমানে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ) থেকে এসএসসি পাস করেন ভাবনা। ২০১২ সালে এইচএসসি পাস করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা থাকলেও তা হয়নি। দুই বছরের গ্যাপ দিয়ে ২০১৪ সালে ইউল্যাব ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ে ভর্তি হন ভাবনা।

এ বিশ্ববিদ্যালয় থেকে দুটি সেমিস্টার শেষ করার পর ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় নাম লেখান ভাবনা। যার কারণে পড়াশোনা চালিয়ে নেওয়া আর সম্ভব হয়নি এই অভিনেত্রীর। সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে যুক্তরাজ্যে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ভাবনা। সেখানে স্থায়ীভাবে থেকে প্রায় দুই বছর ক্লাশ করেন তিনি। এরপর করোনা সংকট নেমে আসে। এজন্য বাকি দুই বছর দেশ থেকে অনলাইনে ক্লাস করেন তিনি।

নানা সংকট কাটিয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর দারুণ উচ্ছ্বসিত ভাবনা। খুব শিগগির কোনো একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

আশনা হাবিব ভাবনা অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘লাল মোরগের জুটি’। নূরুল আলম আতিক নির্মিত এ সিনেমা ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। আগামী ১০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION