বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

কাভার্ড ভ্যানে মিলল ফেন্সিডিল, আটক ২

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে জব্দ করা হয়েছে ১৮২ বোতল ফেন্সিডিল। এসময় পাচারে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে দুই জনকে। বুধবার দিনগত রাত ১২ টা ১০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, নারায়নগঞ্জের সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়নের নানাকী অলিপুর বাজার এলাকার মোঃ কামরুজ্জামানের ছেলে মোঃ শহিদ (২৭) ও সানাউল্লাহর ছেলে মোঃ ইসমাইল (৩৪)।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সূত্রে র‌্যাব জানতে পারে, মধ্যরাতে চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানযোগে বিপুল মাদকের চালান কক্সবাজার আনা হচ্ছে। এর প্রেক্ষিতে লিংক রোড এলাকায় চেকপোষ্ট স্থাপন করে র‌্যাব। এক পর্যায়ে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ১৮২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আটক করা হয় দুই জনকে। প্রাথমিক জিজ্ঞাসাবেদ তারা র‌্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন যাবত তারা মাদক ব্যবসার সাথে জড়িত।

আটক দুই জনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION