বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে জব্দ করা হয়েছে ১৮২ বোতল ফেন্সিডিল। এসময় পাচারে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে দুই জনকে। বুধবার দিনগত রাত ১২ টা ১০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, নারায়নগঞ্জের সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়নের নানাকী অলিপুর বাজার এলাকার মোঃ কামরুজ্জামানের ছেলে মোঃ শহিদ (২৭) ও সানাউল্লাহর ছেলে মোঃ ইসমাইল (৩৪)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সূত্রে র্যাব জানতে পারে, মধ্যরাতে চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানযোগে বিপুল মাদকের চালান কক্সবাজার আনা হচ্ছে। এর প্রেক্ষিতে লিংক রোড এলাকায় চেকপোষ্ট স্থাপন করে র্যাব। এক পর্যায়ে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ১৮২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আটক করা হয় দুই জনকে। প্রাথমিক জিজ্ঞাসাবেদ তারা র্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন যাবত তারা মাদক ব্যবসার সাথে জড়িত।
আটক দুই জনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ভয়েস/আআ