মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পাহাড় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাহাড়ে থেকে ৮টি দেশী-বিদেশী অস্ত্র ও গোলাবারূদ সহ ৪জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (০৭ জানুয়ারি) ভোরে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি গহীণ অরণ্যে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার।

তিনি আরও জানান, আজ শুক্রবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র‌্যাব। এসময় চার সন্ত্রাসী ও মাটিতে পুতে রাখা আটটি অস্ত্র উদ্ধার করমে সক্ষম হয় তারা।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র‌্যাব। এসময় চার সন্ত্রাসীকে আটক করা হয়। পরে সেই অরণ্যে মাটিতে পুতে রাখা দুইটি বিদেশী পিস্তল ও ৬ টি দেশীয় তৈরি অস্ত্রসক বেশকিছু গুলাবারুদ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION