মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মহেশখালীতে অস্ত্রসহ দুইজন আটক

লোকমান হাকিম:

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়া রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. আবু সালাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার হোয়ানক কেরুনতলী এলাকার ওমর আলীর পুত্র খায়রুল আলম (২৫), কুতুবজোমের সোনাদিয়া দ্বীপের নুরু মিয়ার পুত্র ছৈয়দুল করিম (৩৩)।

এএসপি মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালারমারছড়া উচ্চবিদ্যালয়ে সামনে কয়েকজন সন্ত্রাসী জড়ো হয়ে অপরাধ সংঘটিত করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযানে যায়। ভোর রাত সাড়ে ৪টার দিকে সন্ত্রাসীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করি। এসময় আরো ২/৩ জন পালিয়ে যায়।

পরে আটককৃতের দেহ তল্লাশি করে দুটি একনলা বন্দুক, দুটি ওয়ানশুটারগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এএসপি আবু এসপি আবু সালাম চৌধুরী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নানান অপরাধ সংঘটিত করে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করতে মহেশখালী থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION