মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
লোকমান হাকিম:
মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়া রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. আবু সালাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার হোয়ানক কেরুনতলী এলাকার ওমর আলীর পুত্র খায়রুল আলম (২৫), কুতুবজোমের সোনাদিয়া দ্বীপের নুরু মিয়ার পুত্র ছৈয়দুল করিম (৩৩)।
এএসপি মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালারমারছড়া উচ্চবিদ্যালয়ে সামনে কয়েকজন সন্ত্রাসী জড়ো হয়ে অপরাধ সংঘটিত করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযানে যায়। ভোর রাত সাড়ে ৪টার দিকে সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করি। এসময় আরো ২/৩ জন পালিয়ে যায়।
পরে আটককৃতের দেহ তল্লাশি করে দুটি একনলা বন্দুক, দুটি ওয়ানশুটারগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এএসপি আবু এসপি আবু সালাম চৌধুরী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নানান অপরাধ সংঘটিত করে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করতে মহেশখালী থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
ভয়েস/আআ