EDITOR
- ২০ জানুয়ারী, ২০২২ /

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে এনজিওর মিনি পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভারসহ ২জন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০জানুয়ারি) সকাল ১০টার টেকনাফ লম্বরি মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দুইজন সিএনজি অটোরিকশার ড্রাইভার ও যাত্রী। এই সময় আরো ২জন গুরুতর আহত হয়েছে।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে । তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় মেলেনি।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান। তিনি জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।
ভয়েস/আআ