শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

লকডাউনের পর প্রথম ছবি মুক্তি পাচ্ছে দীপিকার

বিনোদন ডেস্ক:

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত কপিল দেবের বায়োপিক ’83 নিয়ে দারুণ আগ্রহী ফ্যানেরা। মনে করা হচ্ছে, লকডাউন পরবর্তী সময় কোনো সিনেমা যদি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তবে তাতে প্রথমেই থাকতে পারে এই ছবি। কারণ ছবির নির্মাতারা জানিয়ে দিয়েছেন, কোনো ভাবেই এই ছবি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দিতে চান না তাঁরা। এই ছবি বড় পর্দার জন্যই তৈরি করা হয়েছে।

১৯৮৩ সালে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাহিনি রয়েছে এই ছবিতে। স্বাভাবিক ভাবেই এই স্পোর্টস ড্রামা নিয়ে উত্তেজনা তুঙ্গে দর্শকের। ছবিটি ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের জেরে লকডাউনের ফলে ছবি মুক্তি পিছিয়ে গিয়েছে। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নাকি দেখছেন দীপিকা পাড়ুকোন নিজে? কারণ অনেকেই বলছেন, রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সিইও শিবাশিস সরকার করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁকেই দেওয়া হয়েছে দায়িত্ব।

যদিও ছবির নির্মাতাদের ঘনিষ্ঠমহলের দাবি এমন কোনো ঘটনাই ঘটেনি। শিবাশিস সরকার ’83-র পোস্ট প্রোডাকশনের কাজ দেখতে না পারলে ছবির পরিচালক কবীর খান রয়েছেন। তিনিই যথেষ্ট দক্ষ। তিনিই এই দায়িত্ব পালন করবেন।

কোনো মতেই এই কাজ দীপিকা করছেন না।
ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং। কপিলের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। ৮৩ সালে ইংল্যান্ডে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাহিনি দেখানো হবে ছবিতে। এতে দেখা যাবে তাহির রাজ ভাসিন, পঙ্কজ ত্রিপাঠী, বোমান ইরানি, সাহিল খট্টর, সাকিব সালিম ও হার্ডি সান্ধুকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION