সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মনের মতো সময় কাটান মাহি

বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে তার সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভে আসেন। তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন নানা অভিজ্ঞতা। এবার মাহি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাউল গানের আসর থেকে লাইভে এলেন। তিনি স্বামী রাকিব সরকারের সঙ্গে সেখানে বাউল গান শুনতে যান। একসঙ্গে মুগ্ধতার সময় কাটান তারা সেখানে। সেখান থেকেই মাহিয়া মাহি ফেসবুক লাইভে বলেন, আমার খুব শখ ছিল বাউল গান শোনার। তাই আমি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক গ্রামে ওরশে এসেছি বাউল গান শুনতে।

আমার কাছে খুব ভালো লাগছে। আর খুব সুন্দরভাবে গানগুলো গাইছেন বাউলরা। মুগ্ধ হয়েছি। গান শুনতে শুনতে ফেসবুক লাইভে স্বামী রাকিব সরকারের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় মাহিকে। ফ্যানদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তারা দু’জনে। এদিকে সম্প্রতি তিনি ‘মাহিয়া মাহি’ নামের সঙ্গে যোগ করেছেন স্বামীর সরকার পদবি। এখন থেকে তিনি ‘মাহিয়া সরকার মাহি’ নামে পরিচিত। কারণ স্বামীর পদবীটা নিয়েছেন তিনি। জুড়ে দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। ফেসবুক প্রোফাইলে এ পরিবর্তন এনেছেন মাহি। নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে স্বামীর সঙ্গে তোলা ৩টি ছবিও পোস্ট করেছিলেন নায়িকা। ক্যাপশনে লিখেছিলেন, আলহামদুলিল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্‌।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION