মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মহেশখালীতে রাতের আঁধারে বৌদ্ধ শ্মশানের সাইনবোর্ড গায়েব, ক্ষোভ

ভয়েস প্রতিবেদক:

মহেশখালীতে রাতের আঁধারে শত বছরের পুরোনো বৌদ্ধ শ্মশানের সাইনবোর্ড গায়েব হয়ে গেছে। এ নিয়ে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে ক্ষোভ বিরাজ করছে।জানা গেছে, বৌদ্ধ সম্প্রদায় মহেশখালীর আদি বাসিন্দা। উপজেলার শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যে বৌদ্ধ সম্প্রদায় ওতপ্রোতভাবে জড়িত। কালের আবর্তে মহেশখালীতে বেড়েছে রাখাইন জনগোষ্ঠীর বসবাস। তাই সময়ের প্রয়োজনে রাখাইন সম্প্রদায়ের লোকজন মারা গেলে শত বছরের পুরোনো উপজেলার গোরকঘাটা দক্ষিণ রাখাইন পাড়া শ্মশানে সৎকার করা হয়। কিন্তু সম্প্রতি এই শ্মশান নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। তারই অংশ হিসেবে গত শনিবার (১২ ফেব্রুয়ারী) গভীর রাতে একদল দুবৃর্ত্ত শ্মশানে স্থাপিত সাইনবোর্ড উপড়ে নিয়ে যায়। ভোরের আলোর ফুটতেই শ্মশানে সাইনবোর্ড না দেখে তোলপাড়া শুরু হয়। রাখাইন সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ শ্মশানে গিয়ে সাইনবোর্ড না দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে।

এখানকার স্থানীয় বাসিন্দা অংম্রাছা, অংছা থোইন, ফ্রুসাং, মংরি, বু মারি ও সোইনাং চিং বলেন, মহেশখালী যখন মানুষের বসবাস অযোগ্য ছিল তখন থেকে এই শ্মশান রয়েছে। এখানকার প্রথম বসবাস রাখাইন সম্প্রদায়ের। ঐতিহ্যবাহী এই শ্মশান নিয়ে কোন রকম ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। সকলকে সাথে নিয়ে আমরা নতুন করে শ্মশানে সাইনবোর্ড স্থাপন করবো। প্রয়োজনে পাহারা বসানো হবে।মহেশখালীর রাখাইন সম্প্রদায়ের মানুষ অবিলম্বে দুবৃর্ত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তোলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION