মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মরিচ্যায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নারী-শিশুসহ আরও ৩ জন। বুধবার সকালে  মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরার দ্বীপ এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়া টিএন্ডটি এলাকার বাসিন্দা সিএনজি চালক  ইমাম হোছন (৩৫) ও নজির আহমদ (৬০)। তৎক্ষানিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করে হাইওয়ে পুলিশ।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান , টেকনাফমুখী একটি কাভার্ডভ্যানের সাথে কক্সবাজারমুখী যাত্রী বোঝাই সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ড্রাইভার ও নারী-শিশুসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর  সিএনজি চালক মারা যান বলে সদর হাসপাতালের  কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
ওসি আরও জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তিনি নিজেই ঘটনাস্থলে যান।  ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায় এবং বাকীদেরও আশংকাজনক অবস্থান হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
তিনি আরও  বলেন, এ ঘটনায় দুমড়ে মুছড়ে গেছে সিএনজিটি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। নিহত দু’জনের পরিচয় পাওয়া গেলেও অপর হতাহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION