সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বড় মহেশখালী এমদাদিয়া কাসেমুল উলূম (বড়) মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহ্ফিল ২২ ও ২৩ ফেব্রুয়ারি 

আমিনুল হক মহেশখালী:
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের অন্তর্গত দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান নতুন বাজার এমদাদিয়া কাসেমুল উলূম (বড়) মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার দুই দিন ব্যাপী ৯৬ তম বার্ষিক দ্বীনি মাহ্ফিল আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ মাহ্ফিলে উক্ত মাদ্রাসার হিফজ সমাপ্তকারী ১৮ জন ছাত্রকে দস্তারে ফজীলত প্রদান করা হবে বলে জানা গেছে।
দুই দিন ব্যাপী উক্ত মাহ্ফিলে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রামের পটিয়ার হযরত হাজী সাহেব হুজুর (রহঃ) এর শাহজাদা হযরতুল আল্লামা জাহেদুল্লাহ, রামু জোয়ারিয়ানালা মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আব্দুল হক, কক্সবাজার লাইট হাউস জামে মসজিদের খতীব হযরত মাওলানা জসিম উদ্দীন মিছবাহ, উখিয়ার হযরত মাওলানা রফিক উল্লাহ, পোকখালী গোমাতলীর হযরত মাওলানা আলমগীর আজিজি, সাতকানিয়ার হযরত মাওলানা শোয়াইবুল ইসলাম তৌহিদী ও উখিয়ার হযরত মাওলানা নুরুল হক ।
সবাইকে সবান্ধবে উপস্থিত থেকে ওয়াজ নছিহত শ্রবণ করতঃ মাদ্রাসার জন্য দোয়া ও দানে শরীক হয়ে দো’জাহানের কামিয়াবি হাসিলের অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে -সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশি ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইসমাঈল।
ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION