সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বড় মহেশখালীতে নিহত ফেরদৌস হত্যার প্রধান আসামী জাবেদ র‍্যাবের হাতে আটক

আমিনুল হক, মহেশখালী:
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধ্যম ফকিরাঘোনা এলাকায় নিহত মোঃ ফেরদৌস প্রকাশ কালা বদা’র হত্যার প্রধান আসামী জাবেদকে আটক করেছে র‍্যাব -৭।
প্রাপ্ত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -৭ গতকাল ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টায় চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধ্যম ফকিরাঘোনা এলাকায় নিহত ফেরদৌস প্রকাশ কালা বদা’র হত্যাকারী ও উক্ত হত্যা মামলার প্রধান আসামী জাবেদকে আটক করেন।
আটকের পর প্রধান আসামী জাবেদকে ২৭ ফেব্রুয়ারি রাত ৮ টা ১৫ মিনিটে র‍্যাবের পক্ষ থেকে মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে। এই হত্যা মামলার বাদী ও নিহত মোঃ ফেরদৌস প্রকাশ কালা বদার চাচা মাওলানা নুরুল হক জানান, কুতুবজোম মৌজার ঈসাখালী ঘোনার লবণ মাঠের পানি চলাচলের তুচ্ছ বিষয়ে  গত ৬ ফেব্রুয়ারি রাত্রে আমার ভাই মৃত নুরুল নেছারের ছেলে মোঃ ফেরদৌস প্রকাশ কালা বদা (২৪) কে অপহরণ করে বড় মহেশখালী ইউনিয়নের মধ্যম ফকিরাঘোনার হারু মিয়া পাড়াস্থ এলাকায় নিয়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা তাকে প্রচন্ড রকম মারধর করে। এক পর্যায়ে ফকিরাঘোনা এলাকার আজম খাঁনের পুত্র মোঃ জাবেদ আমার ভাতিজা মোঃ ফেরদৌস প্রকাশ কালা বদা (২৪)কে গুলি করে হত্যা করে।
এসময় আরো বেশ কয়েকজন শ্বসস্ত্র সন্ত্রাসী ফেরদৌস প্রকাশ কালা বদাকে শারীরিক ভাবে  নির্যাতন করে বলে জানান মাওলানা নুরুল হক। তিনি এই হত্যা মামলার প্রধান আসামী জাবেদকে আটক করায় র‍্যাব -৭ কে ধন্যবাদ জানান। পাশাপাশি অপরাপর পলাতক আসামীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION