সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আরসা নেতা ফতোয়াদাতা জকোরিয়া আটক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার  রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ডের ঘটনায় ফতুয়াদাতা ওলামা শাখার  প্রধান কমান্ডার জকোরিয়া (৫৫)কে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। আটককৃত হলো উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প -১ ইষ্ট এর বাসিন্দা আব্দুল করিমের ছেলে। আটককৃত ব্যক্তি কে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়। দীর্ঘ চার মাস পর্যন্ত পলাতক ছিল।
শনিবার (৫ মার্চ)রাতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
জানা যায়, ২০১৫ সালে মিয়ানমার থেকে এদেশে পালিয়ে আসেন। তারপর উখিয়ার বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান নেয়। পরে সুয়োগ বুঝে মিয়ানমারে চলে যান। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতন সহ্য করতে না পেরে পুরে পরিবার নিয়ে এদেশে পালিয়ে আসেন।
এরপর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। ২০১৯ সালে ফতোয়া বিভাগের দায়িত্ব পান
২০২০ সালে কথিত আরসার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে ছিল।
রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা (এ আর এসপিএইচ) এর সাবেক প্রধান নিহত মাষ্টার মুহিবুল্লাহর সাথে তার মতোবিরোধ ছিল। রোহিঙ্গা নেতা হত্যাকান্ডের পর থেকে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির গুলোতে সাঁড়াশি অভিযান শুরু হলে সে আত্নগোপনে চলে যান। আটক জকোরিয়া রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতিকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়।
এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর পুলিশ সুপার মোঃনাঈমুল হক বলেন আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়। দীর্ঘ চারমাস পলাতক ছিলেন।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ বলেন  রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ডের ঘটনায় একজন আসামীকে আটক করা হয়। ধৃত আসামীকে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়।
ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION