বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

হাঙরের কামড়ে সার্ফারের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

সার্ফিংয়ে নেমে হাঙরের কবলে প্রাণ হারিয়েছেন এক সার্ফার। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে রবিবার এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ব্রিসবেন থেকে প্রায় ১০০ কিলোমিটার রবিবার সকালে ওই সার্ফার সার্ফিংয়ে নামলে তার বাঁ পায়ে কামড় দিয়ে ধরে  তিন মিটার লম্বা একটি হাঙর। উদ্ধারকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করতে পারলেও বাঁচানো যায়নি।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হাঙরের আক্রমণে আহত ওই ব্যক্তিকে সহায়তায় অনেক বোর্ড রাইডার এগিয়ে আসেন এবং তাকে তীরে নিয়ে আসা হয়। বাঁ বায়ে গুরুতর জখমের জন্য প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।পুরুষ এই সার্ফারের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৬০, বাড়ি হবে পারে কুইন্সল্যান্ড রাজ্যে।

অস্ট্রেলিয়া এই নিয়ে হাঙরের আক্রমণে তিনজনের মৃত্যু হলো। হাঙরের আক্রমণের দিক দেশটি অন্যতম। তবে সে তুলনায় মৃত্যুর সংখ্যা অনেক কম।

সিডনির তারোঙ্গা চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর অস্ট্রেলিয়ার উপকূলগুলোতে হাঙরের ২৭টি আক্রমণের ঘটনা ঘটে। তবে এতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION