সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

ষড়যন্ত্র মামলায় স্বামী কারাগারে: ৩ শিশু সন্তান নিয়ে স্ত্রীর আর্তনাদ

ভয়েস প্রতিবেদক:

মহেশখালীতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামী জসিম উদ্দিন ষড়যন্ত্র মামলায় দীর্ঘদিন ধরে  কারাগারে রয়েছেন। একারণে স্ত্রী কহিনুর আকতার ৩ শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই স্বামীকে নিঃশর্ত মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে স্ত্রী কোহিনুর দাবি করেন, গত ২৩ ফেব্রুয়ারি রাতে মহেশখালীর বড় মহেশখালীর নতুন বাজার ফুলকলি নামক কুলিংকর্ণার  থেকে   র্্যাব পরিচয়ে একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বামী জসীম উদ্দীনকে তুলে নিয়ে যায়।  এসময় আরো তিনজনকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ছেড়ে দেওয়া হলেও আমার স্বামীর জসিম উদ্দিনকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার কাজীপুর গ্রামের চৌ-রাস্তার মোড় থেকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ষড়যন্ত্রমুলকভাবে মিথ্যা ভিত্তিহীন বিনা অপরাধে পরপর তিনটি মামলা দায়ের করে। এরপর থেকে তিনি কারাগারে দিনাতিপাত করছেন।

স্ত্রী কোহিনুর আক্তার দাবি করেন- উক্ত ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার সহ আসল ইয়াবা পাচারকারিদেরকে বাদ দিয়ে আমার নিরীহ স্বামী জসীম উদ্দীনকে ফাঁসিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অবস্থায় ৩ শিশু সন্তানের লেখাপড়া ও পারিবারিক আর্থিক সংকটের কারণে মানবেতর জীবন যাপন করছি। তাই, সংশ্লিষ্ট প্রশাসন সুষ্ঠু তদন্ত করে জসিম উদ্দিনের নিঃশর্ত মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

উক্ত সংবাদ সম্মেলনে স্ত্রী কোহিনুর আক্তার ও ৩ শিশু সন্তান ছাড়াও জসিম উদ্দিনের মা রিদুয়া বেগম, শাশুর আব্দুর রহিম, চাচা সৈয়দ নুর ও শ্যালিকা রিপা মনি উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION