রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
মহেশখালীতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামী জসিম উদ্দিন ষড়যন্ত্র মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। একারণে স্ত্রী কহিনুর আকতার ৩ শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই স্বামীকে নিঃশর্ত মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে স্ত্রী কোহিনুর দাবি করেন, গত ২৩ ফেব্রুয়ারি রাতে মহেশখালীর বড় মহেশখালীর নতুন বাজার ফুলকলি নামক কুলিংকর্ণার থেকে র্্যাব পরিচয়ে একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বামী জসীম উদ্দীনকে তুলে নিয়ে যায়। এসময় আরো তিনজনকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ছেড়ে দেওয়া হলেও আমার স্বামীর জসিম উদ্দিনকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার কাজীপুর গ্রামের চৌ-রাস্তার মোড় থেকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ষড়যন্ত্রমুলকভাবে মিথ্যা ভিত্তিহীন বিনা অপরাধে পরপর তিনটি মামলা দায়ের করে। এরপর থেকে তিনি কারাগারে দিনাতিপাত করছেন।
স্ত্রী কোহিনুর আক্তার দাবি করেন- উক্ত ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার সহ আসল ইয়াবা পাচারকারিদেরকে বাদ দিয়ে আমার নিরীহ স্বামী জসীম উদ্দীনকে ফাঁসিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অবস্থায় ৩ শিশু সন্তানের লেখাপড়া ও পারিবারিক আর্থিক সংকটের কারণে মানবেতর জীবন যাপন করছি। তাই, সংশ্লিষ্ট প্রশাসন সুষ্ঠু তদন্ত করে জসিম উদ্দিনের নিঃশর্ত মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
উক্ত সংবাদ সম্মেলনে স্ত্রী কোহিনুর আক্তার ও ৩ শিশু সন্তান ছাড়াও জসিম উদ্দিনের মা রিদুয়া বেগম, শাশুর আব্দুর রহিম, চাচা সৈয়দ নুর ও শ্যালিকা রিপা মনি উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ