রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোজা, তাই বেগুনের কেজি ১০০ টাকা!

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে রমজান এলে অন্যান্য সবজির চেয়ে কদর বাড়ের বেগুনের। সেই সঙ্গে বাড়ে এর দাম। শনিবার যে বেগুন ৫০ টাকা ছিল তা সোমবার ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অনেক বাজারে আবার বেগুন সংকটও রয়েছে। সোমবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়।

বাড্ডায় কাঁচাবাজারে দেখা গেছে, সব জাতের বেগুন প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। রমজান আসলে বেগুনের চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা একেক বাজারে একেক রকম দাম রাখছে বলে ক্রেতারা জানান।

মিশু রহমান দেশ রূপান্তরকে বলেন, একদিনের মধ্যে বেগুনের দাম এত বেড়ে যাবে তা ভাবতে পারেনি। রমজান আসলে ইফতারে বেগুনির পরিবারের সবার কাছে খুব প্রিয় একটি খাবার। তাই এখন ১০০ টাকা কেজি ধরে বাধ্য হয়ে কিনতে হচ্ছে।

এ বাজারের এক ব্যবসায়ী মো. সাগর বলেন, কী আর করব বলেন, সব কিছুই বাড়তি দামে কিনতে হচ্ছে। তা ছাড়া বেগুনের চাহিদা বাড়ায় ঠিকঠাক মতো পাইকারি বাজার থেকে আনা যাচ্ছে না। তারপর আবার কাঁচামাল একদিনের বেশি থাকলে নষ্ট হয়ে যায়। তাই বাজারে দাম কিছুটা বেশি।যদিও কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, পাইকারি বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর কাঁচাবাজরের এক ব্যবসায়ী জানান, ‘রমজানের শুরুতে প্রতি বছর এ সময় সবজির দাম বাড়ে। এটা কোনো সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে। এখন সব পণ্যের দামই অস্বাভাবিক। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে প্রতি কেজিতে এখন ৩০-৫০ টাকা বেড়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION