সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

বিজিবিকে কামড়িয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ আসামি ছিনতাই

ভয়েস প্রতিবেদক:

বিজিবির উপর হামলা চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ মো: বখতিয়ার নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী।
বৃহস্পতিবার (৭এপ্রিল) রাত আড়াইটার দিকে  কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী পূর্ব ফাঁড়ির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বিকাল ৩টারদিকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়ির বিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো: বখতিয়ার (৪২) কে ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় আটককৃত মো:বখতিয়ারকে হ্যান্ডকাফ পরিয়ে বিজিবি  ক্যাম্পে ফেরার সময় স্থানীয় নারী ও শিশুদের ব্যবহার করে টহল সদস্যদের উপর পাথর, ইট এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। প্রায় অর্ধ শতাধিক মহিলারা টহল সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষত-বিক্ষত করে। এসময় ধৃত আসামী মো:বখতিয়ার ইয়াবাসহ পালিয়ে যায়।

জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘটনা সম্পর্কে অবহিত হয়। পরে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION