রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
বিজিবির উপর হামলা চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ মো: বখতিয়ার নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী।
বৃহস্পতিবার (৭এপ্রিল) রাত আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী পূর্ব ফাঁড়ির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বিকাল ৩টারদিকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়ির বিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো: বখতিয়ার (৪২) কে ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় আটককৃত মো:বখতিয়ারকে হ্যান্ডকাফ পরিয়ে বিজিবি ক্যাম্পে ফেরার সময় স্থানীয় নারী ও শিশুদের ব্যবহার করে টহল সদস্যদের উপর পাথর, ইট এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। প্রায় অর্ধ শতাধিক মহিলারা টহল সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষত-বিক্ষত করে। এসময় ধৃত আসামী মো:বখতিয়ার ইয়াবাসহ পালিয়ে যায়।
জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘটনা সম্পর্কে অবহিত হয়। পরে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভয়েস/আআ