মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা

জামিন পেলেন শাহবাজ শরীফ ও ছেলে হামজা শরীফ অর্থপাচার মামলায় 

ভয়েস নিউজ ডেস্ক:

অর্থ পাচার মামলায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ এবং তার ছেলে হামজা শরীফের জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির একটি বিশেষ আদালত। সোমবার এক রায়ে বিচারক ইজাজ হাসান আওয়ান তাদের জামিন বৃদ্ধির আবেদন মঞ্জুর করেন। এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

খবরে জানানো হয়, পিএমএল-এন প্রেসিডেন্টের কাউন্সেল আমজাদ পারভেজ জামিন বৃদ্ধির আবেদন জানিয়ে আদালতে পিটিশন দায়ের করেন। এতে তিনি বলেন, শাহজাদ শরীফ এবং তার ছেলে ওমরা করতে যাবেন তাই তাদের জামিন অব্যাহত থাকা প্রয়োজন। জামিন মঞ্জুরের পর পরবর্তী শুনানিতে অভিযুক্তদের উপস্থিত থাকার আদেশ দেন বিচারপতি। আগামি ২৭শে এপ্রিল পর্যন্ত এই মামলা মুলতবী ঘোষণা করেছে আদালত।
এদিকে আজই পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শাহবাজ শরীফ। ২০২১ সালের এপ্রিল মাসে প্রথম জামিন পেয়েছিলেন তিনি।

২০২০ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। লাহোর হাই কোর্ট সেসময় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION