শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

‘যার বাবা নেই, সে বুঝে মনের যন্ত্রণা’

বিনোদন প্রতিবেদক:

প্রয়াত নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাস বাবাকে স্মরণ করে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- যার বাবা নেই, তার এই দুনিয়াতে কোনো মূল্য নেই। যেদিন আমার বাবা মারা যায়, আমি সেদিন তেমন একটা বিষণ্ণ ছিলাম না- আমার মুখে তখনো হাসি ছিল, কারণ আমার বিশ্বাস হচ্ছিলো না- যে আমার বাবা আর নেই।

আমি তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না, আমি কি শোকার্ত হবো? নাকি খুশি হবো? নাকি কাঁদবো? নাকি রাগ হবো? কিন্তু এখন এত বছর পর আমার মন খারাপ হয়, চোখে পানি চলে আসে- যখন কোনো বাবা ও তার সন্তানদের একসঙ্গে দেখি।

এখন আমার মনে হয়, আমার বাবা বেঁচে থাকলে আমার জীবনটা কেমন হতো, আমার কেমন সম্পর্ক থাকতো বাবার সঙ্গে, কি করতাম আমরা একসঙ্গে! বাবা থাকলে জীবনটা অনেক প্রাণবন্ত থাকতো।

তিনি আরও লিখেছেন- যাই হোক, আমি খুব নিভৃত মানুষ। আমি কোন সময় কিছু শেয়ার করি না, আজকে হঠাৎ সবার সঙ্গে শেয়ার করতে মন চাইলো, তাই শেয়ার করলাম। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি কেউ যেন তার বাবা-মাকে না হারায়। সময় থাকতে সবাই বাবা-মাকে সময় দেন। আপনার-আমার সবার সময় সীমিত, সবার একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION