রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

‘যার বাবা নেই, সে বুঝে মনের যন্ত্রণা’

বিনোদন প্রতিবেদক:

প্রয়াত নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাস বাবাকে স্মরণ করে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- যার বাবা নেই, তার এই দুনিয়াতে কোনো মূল্য নেই। যেদিন আমার বাবা মারা যায়, আমি সেদিন তেমন একটা বিষণ্ণ ছিলাম না- আমার মুখে তখনো হাসি ছিল, কারণ আমার বিশ্বাস হচ্ছিলো না- যে আমার বাবা আর নেই।

আমি তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না, আমি কি শোকার্ত হবো? নাকি খুশি হবো? নাকি কাঁদবো? নাকি রাগ হবো? কিন্তু এখন এত বছর পর আমার মন খারাপ হয়, চোখে পানি চলে আসে- যখন কোনো বাবা ও তার সন্তানদের একসঙ্গে দেখি।

এখন আমার মনে হয়, আমার বাবা বেঁচে থাকলে আমার জীবনটা কেমন হতো, আমার কেমন সম্পর্ক থাকতো বাবার সঙ্গে, কি করতাম আমরা একসঙ্গে! বাবা থাকলে জীবনটা অনেক প্রাণবন্ত থাকতো।

তিনি আরও লিখেছেন- যাই হোক, আমি খুব নিভৃত মানুষ। আমি কোন সময় কিছু শেয়ার করি না, আজকে হঠাৎ সবার সঙ্গে শেয়ার করতে মন চাইলো, তাই শেয়ার করলাম। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি কেউ যেন তার বাবা-মাকে না হারায়। সময় থাকতে সবাই বাবা-মাকে সময় দেন। আপনার-আমার সবার সময় সীমিত, সবার একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION