রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

‘দাদাগিরি’তে বাংলাদেশের মোহসীন, দেখা যাবে আজ রাতে

বিনোদন ডেস্ক:

মোহসীন-উল হাকিম পেশায় একজন সাংবাদিক। তবে তিনি পরিচিতি পেয়েছেন সুন্দরবনকে দস্যুদের হাত থেকে মুক্ত করার নায়ক হিসেবে। তার নিরন্তর চেষ্টা ও র‍্যাবের অভিযানে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে।

তার নায়কোচিত সেই ভূমিকার গল্প এবার শোনা যাবে ভারতের জি বাংলায়, জনপ্রিয় টিভি শো ‘দাদাগিরি’তে। সৌরভ গাঙ্গুলির সঞ্চালিত অনুষ্ঠানটিতে মোহসীনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। একটি পর্বে তিনি অংশ নিয়ে খেলেছেন প্রশ্ন-উত্তর খেলা।

দাদাগিরিতে অংশ নেওয়ার ব্যাপারে মোহসীন-উল হাকিম বলেছেন, ‘আমাকে অনেক আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে করোনার কারণে যেতে পারিনি। অবশেষে সময়-সুযোগ হলো।’

তিনি আরও বলেন, ‘জনপ্রিয় এই অনুষ্ঠানটিতে অংশ নিয়ে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশের সাংবাদিক সমাজের প্রতিনিধিত্ব করেছি। আয়োজনটি দারুণ ছিল। সৌরভ গাঙ্গুলির ব্যক্তিত্ব দেখে শিখেছি, আমাদের আরও বিনয়ী হতে হবে।’

কয়েকদিন আগে থেকেই মোহসীন-উল হাকিমের অংশ নেওয়া পর্বটির প্রচারণা চালাচ্ছে জি বাংলা। আজ রোববার (৮ মে) বাংলাদেশ সময় রাত ১০টায় প্রচার হবে ‘দাদাগিরি’ সিজন-৯ এর বিশেষ এই পর্ব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION