বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

পাহাড়তলীর দুই গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন জব্দ

সয়াবিন তেল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে বাজারে ভোগ্যপণ্যের একটি দোকানের দুটি গুদাম থেকে ১৫ হাজার লিটার মোড়কজাত সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অবৈধভাবে গুদামে মজুত করা এসব তেল সোমবার দুপুর ১২টার দিকে জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান জানান, ঈদের আগেই পাহাড়তলী বাজারের সিরাজ স্টোর ১ হাজার কার্টনে ১৫ হাজার লিটার তেল গুদামজাত করে। বসুন্ধরা ব্যান্ডের এসব তেল খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি না করে গুদামে রেখে দিয়েছেন।

তিনি বলেন, আগের দামে কেনা এসব তেল বর্তমান বাজার দরে বিক্রির অপচেষ্টা করেছেন দোকান মালিক। আমরা এসব তেল জব্দ করেছি। অভিযান এখনো চলমান।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION