শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

বিয়ের এখনই উত্তম সময়-ফারিয়া

বিনোদন ডেস্ক:

চলতি বছরের ১ মার্চ দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে আংটিবদল করেছেন নুসরাত ফারিয়া। হবু বরের নাম রনি রিয়াদ রশীদ; একটি টেলি কমিউনিকেশন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে আছেন।

সোমবার আংটি বদলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ফারিয়া জানান, বাগদানের মধ্য দিয়ে তাদের ৭ বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা পাচ্ছে। পাশে থাকার জন্য পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

করোনাভাইরাস সঙ্কট কেটে গেলেই ভালো দিনক্ষণ দেখে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন এ নায়িকা। তবে ঘোষণার পরে বুধবার রাতে হবু স্বামী রনি রিয়াদ রশীদের সঙ্গে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে লিখেছেন, ‘এটাই উত্তম সময় আমাদের বন্ধনের জায়গাকে আনন্দময় করা ও পরস্পরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদেরকে আশীর্বাদ ও দোয়া করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’

ঢাকায় জন্ম নেওয়া রনি রশীদ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম বিষয়ে স্নাতক ও হার্ভার্ড বিজনেস স্কুল থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে ২০০৮ সালে দেশে ফিরে এক্সনমবিল করপোরেশনের অর্থ ব্যবস্থাপক হিসেবে চাকরি জীবন শুরু করেন।

পরে গ্রামীণফোন আইটি’র প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ও স্যামিট কমিউনিকেশন লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION