শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের আয়োজনে ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন’ শীর্ষক সম্মেলন শুরু হয়েছে। এটি চলবে আগামী ২০ মে পর্যন্ত।
তামাক নিয়ন্ত্রণ এবং তামাক বিরোধী সংগ্রামে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু তাতে অসহযোগিতা করে অসাধু শক্তি নতুন প্রজন্মকে ই-সিগারেট ও ধুমপানে আকৃষ্ট করছে।
বুধবার (১৮ মে) রাতে কক্সবাজারের একটি তারকা মানের হোটেলে প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এই আয়োজন শুরু হয়।
এতে প্রায় ৫০ জন সংসদ সদস্যদের অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর চেয়ারম্যান মো. হাবিবে মিল্লাত।
সম্মেলনের মূল আলোচনায় রয়েছে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এবং তা যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের তামাক পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের এমপি ড. মো. আব্দুস শহীদ, এএসএম ফিরোজ এসপি, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার, জাতীয় পার্টির সংরক্ষিত আসনের রওশন আরা মান্নান এমপিসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা।
এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করার কথা রয়েছে।
ভয়েস/আআ