শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে এমপিদের উদ্যোগ

ভয়েস প্রতিবেদক:

বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের আয়োজনে ‌‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন’ শীর্ষক সম্মেলন শুরু হয়েছে। এটি চলবে আগামী ২০ মে পর্যন্ত।

তামাক নিয়ন্ত্রণ এবং তামাক বিরোধী সংগ্রামে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু  তাতে অসহযোগিতা করে অসাধু শক্তি নতুন প্রজন্মকে ই-সিগারেট ও ধুমপানে আকৃষ্ট করছে।

বুধবার (১৮ মে) রাতে কক্সবাজারের একটি তারকা মানের হোটেলে প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এই আয়োজন শুরু হয়।

এতে প্রায় ৫০ জন সংসদ সদস্যদের অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর চেয়ারম্যান মো. হাবিবে মিল্লাত।

সম্মেলনের মূল আলোচনায় রয়েছে  তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এবং তা যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের তামাক পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের এমপি ড. মো. আব্দুস শহীদ,  এএসএম ফিরোজ এসপি, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার, জাতীয় পার্টির সংরক্ষিত আসনের রওশন আরা মান্নান এমপিসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা।

এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করার কথা রয়েছে।

ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION