শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

দীপিকার দেহরক্ষীর বেতন এক কোটি রুপি!

বিনোদন ডেস্ক:

সালমান খানের নিরাপত্তার দায়িত্বে থাকা শেরাও এখন সেলিব্রিটি। তার বেতন নিয়ে অনেকবার খবর হয়েছে। এবার জেনে নিন, দীপিকা পাড়ুকোনের নিরাপত্তা রক্ষী জালালের বেতন!

জি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ২০১৭ সাল থেকে দীপিকার নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছেন জালাল। তখন তাকে বছরে ৮০ লাখ রুপি করে বেতন দিতেন নায়িকা। অর্থাৎ প্রত্যেক মাসে প্রায় ৬.৬ লাখের আশপাশে বেতন পেতেন জালাল।তবে বলিউডে গুঞ্জন, বর্তমানে এই সেলিব্রিটি নিরাপত্তা রক্ষীর বেতন ১ কোটি রুপি ছুঁয়েছে।

প্রসঙ্গত দেহরক্ষী শেরাকে মাসে ১৫ লাখ রুপি করে বেতন দেন সালমান। পাশাপাশি খাবার থেকে পোশাক কিংবা বিদেশ ভ্রমণ, সবকিছুর খরচই বহন করেন ভাইজান।

এদিকে ভারতে চলমান লকডাউনে বাড়ি বসে কাজ করছেন দীপিকা। অনলাইনে সেরে নিচ্ছেন চিত্রনাট্য নিয়ে মিটিং। পাশাপাশি নিজের পছন্দের সিনেমা, ওয়েব সিরিজ দেখছেন। সম্প্রতি ভক্তদের জন্য ছবির তালিকাও দিয়েছেন নায়িকা। এখানে রয়েছে জোজো র‌্যাবিট, ফ্যানটম থ্রেড, হার, ইনসাইড আউট, স্লিপলেস ইন সিয়াটেলের মতো ছবি। ওয়েব সিরিজের তালিকায় আছে আনুশকা শর্মা প্রযোজিত ‘পাতাল লোক’।

দীপিকাকে সর্বশেষ দেখা গেছে নিজের প্রযোজিত ‘ছাপাক’ সিনেমায়। করোনার কারণে মুক্তি আটকে আছে ‘৮৩’-এর। এ ছবিতে ক্রিকেটার কপিল দেব হয়েছেন রণবীর সিং, তার স্ত্রীর চরিত্রে আছেন দীপিকা। শোনা যাচ্ছে, হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক করছেন তিনি। রবার্ট ডি নিরোর চরিত্রটি করার কথা ছিল প্রয়াত ঋষি কাপুরের। বর্তমানে বিকল্প কাউকে ভাবছেন দীপিকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION