শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

মহেশখালীতে হাত-পা বাধা অবস্থায় কিশোরের মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার পাহাড়ী ঝিরি থেকে হাত-পা বাধা অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানান, সোমবার বিকাল সোয়া ৫ টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার নাকাটা নামক পাহাড়ী ঝিরি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিপ্লব কান্তি দে (১৬) ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকার জীবন হরি দে এর ছেলে।
সে পেশায় মোবাইল মেকানিক।
তবে কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
আব্দুল হাই বলেন, বিকালে ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা নাকাটা নামক পাহাড়ী ঝিরিতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন পানচাষী পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাধা অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে।
” নিহতের গলায় রশি জাতীয় জিনিসের আঘাতের চিহ্ন দেখা গেছে। সে ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল। “
ওসি বলেন, ” কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।  “
নিহতের বাবা জীবন হরি দে বলেন, রোববার সকালে তার এক অসুস্থ মেয়েকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিপ্লব কান্তি দে সহ তিনি হাসপাতালে অবস্থান করেছিলেন।
” এক পর্যায়ে রাত ৯ টার দিকে কেউ একজন শিপ্লব’কে মোবাইল ফোনে কল দেন। এসময় সে (শিপ্লব) একটু পরে আসার কথা জানিয়ে হাসপাতাল থেকে বের হন। এরপর রাতে আর হাসপাতালে ফিরেনি। “
সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিলেও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানান নিহতের বাবা।
ওসি আব্দুল হাই জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION