রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ঈদ উপলক্ষে ১-১০ জুলাই রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

বাজার ,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ থেকে ১০ জুলাই সারাদেশে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বুধবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এতে বলা হয়, আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িকভাবে পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ এর ৪ উপধারার ক্ষমতাবলে একই আইনের ৩ উপধারার পরিবর্তে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশন, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের ব্যবসায়ীদের নেতাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টায় বন্ধের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকের পর গত ২০ জুন থেকে সারাদেশে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে।

উল্লেখ‌্য, পবিত্র ঈদ-উল আজহা সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়ে আসছিলেন। তাদের অনুরোধ ও দাবি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে বলে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন।

তবে ১০ জুলাইয়ের পর থেকে রাত ৮টায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ১১৪ এর উপধারা ৩ কঠোরভাবে প্রতিপালন করা হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION