বুধবার, ২২ Jul ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পাস হবে

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী ২০২২-২৩ অর্থ বছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় অংকের বাজেট বৃহস্পতিবার (৩০ জুন) পাস হচ্ছে।প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ৷ গত ৯ জুন বিকেলে প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ৷

কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে।প্রস্তাবিত এ বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার মধ্যে আয় ধরা হচ্ছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা।

অনুদানসহ ঘাটতি থাকছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৪ শতাংশ ৷
এ বাজেট সংসদে উপস্থাপনের পর এর ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়৷ সরকারি ও বিরোধী দলের সদস্যরা প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত জানান ৷

বুধবার বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা হলে তার বৈধতা দেওয়ার সুযোগ রেখে জাতীয় সংসদে স্থিরিকৃত আকারে আগামী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য অর্থ বিল পাস হয়েছে। বাজেটের প্রস্তাব অনুযায়ি কেউ বিদেশে পাচার হওয়া টাকা দেশে এনে বিনিয়োগ করতে চাইলে তাকে ৭ শতাংশ ট্যাক্স দিতে হবে। এর মধ্য দিয়ে বিদেশে পাচার করা অর্থ বৈধ করা যাবে।

আজ বিকেল তিনটায় সংসদের অধিবেশন পুনরায় শুরু হবে ৷ এই অধিবেশনে আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাস হবে ৷ আগামী ১ জুলাই থেকে ২০২২-২০২৩ অর্থ বছর শুরু হবে এবং এদিন থেকে নতুন বাজেট কার্যকর হবে ৷

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION