মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

চলতি বছরে হজযাত্রা বাতিল করল সাত দেশ

ভয়েস আন্তর্জাতিক ডেস্ক:

বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতিতে এবার হজে অংশ না নেওয়ার ঘোষণাকারী দেশের সংখ্যা বাড়ছে। রবিবার পর্যন্ত অন্তত সাতটি দেশ এ বছরের হজযাত্রা বাতিল করার ঘোষণা দিয়েছে। দেশগুলো হলো, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রুনাই। এছাড়া আরও কয়েকটি দেশে হজযাত্রা বাতিলের আহ্বান জানানো হয়েছে।

এই বছরে হজ চাঁদ দেখার ভিত্তিতে ২৮ জুলাই শুরু হওয়ার কথা। শেষ হবে ২ আগস্ট সন্ধ্যায়। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য বছরে একবার হজপালন করা বাধ্যতামূলক (ফরজ)।

সৌদি কর্তৃপক্ষ এখনও এই বছরের হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। সরকারি সূত্রকে উদ্ধৃত করে পশ্চিমা সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সৌদি কর্তৃপক্ষ সবকিছুই বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে এবারের হজ বাতিল করা কিংবা প্রতীকী উপায়ে আয়োজন করা।

বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম প্রধান দেশ হজ নিয়ে সৌদি আরবের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ২০১৯ সালে ২৫ লাখ মানুষ হজ পালন করেছিলেন। সূত্র: মরক্কো ওয়ার্ল্ড নিউজ, আরব নিউজ

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION