বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের লালদিঘীর পাড়ের বেশকিছু আবাসিক হোটেলে পতিতাবৃত্তিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা ২০ জন যৌনকর্মী ও খদ্দেরকে আটক করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ৩টি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
শনিবার (১৬ জুলাই) রাতে এ অভিযান চালানো হয়। কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের লালদিঘীর পাড়ের কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে পাচঁতারা হোটেল, নজরুল বোর্ডিং ও আহসান বোর্ডিং থেকে ৯ জন যৌনকর্মী ও ১১ জন খদ্দেরসহ ২০ জনকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ভয়েস/আআ